ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান

ইসলামী ব্যাংক’র ২ দিন ব্যাপী “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৪:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা, বরিশাল ও যশোর জোনের নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে ২ দিন ব্যাপী “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা ২৬-২৭ এপ্রিল ২০১৯ খুলনা জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মোঃ ইয়াহিয়া।

তিনি প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি বলেন মাদক, অর্থপাচার ও সন্ত্রাসবাদের মতো অপরাধের মূল চালিকাশক্তি অবৈধ অর্থ।

এই অর্থ যাতে কেউ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বৈধ করতে না পারে সে ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের অধিকতর সচেতনতা অবলম্বন করতে হবে।

তিনি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জোন ও শাখার এন্টি মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তাদের আরো বেশি সতর্কতার সাথে কাজ করার আহবান জানান। কর্মশালায় খুলনা, বরিশাল ও যশোর জোনের শাখাসমূহের ব্যবস্থাপক, নির্বাহী-কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংক’র ২ দিন ব্যাপী “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯