ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

ইসলামী ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে আলোচনা ও দু‘আ অনুষ্ঠান ১৫ আগস্ট ২০২১, রবিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন ও প্রফেসর ড. কাজী শহীদুল আলম। দু‘আ মুনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম, প্রফেসর মোঃ কামাল উদ্দিন, পিএইচডি, সৈয়দ আবু আসাদ, ডাঃ তানভীর আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খুরশীদ উল আলম এবং মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ এতে অংশগ্রহণ করেন। আরো বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান।

ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস.এম. রবিউল হাসান সহ ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া শোক দিবস উপলক্ষ্যে দেশব্যাপী ব্যাংকের ১৬টি জোনের উদ্যোগে ভার্চুয়াল প্লাটফর্মে সকল শাখার অংশগ্রহণে পৃথক পৃথক আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধানিবেদন করেছে ইসলামী ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১