ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৬:২১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট ও বগুড়া জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২১ এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা’ সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন ও কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মোঃ মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ ও মাহমুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.এস.এম. রেজাউল করিম, মোঃ আব্দুস সোবহান এবং মোঃ শামসুদ্দোহা সম্মেলনে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট ও বগুড়া জোনের শাখাপ্রধান, এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ ও কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে সম্মেলন যুক্ত হন। এ পর্যন্ত ব্যাংকের ৭টি পৃথক সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালায় ১৬টি জোন ও ৩১০টি শাখার প্রধান এবং ২৩০০টি এজেন্ট আউটলেটের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১