ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০২:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন,কর্পোরেট শাখা আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এর ব্যবসায় উন্নয়ন সম্মেলন ০৫ আগস্ট ২০১৭, শনিবার চট্টগ্রামের স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম।

এছাড়াও বক্তব্য  প্রদান করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা, আবু রেজা মোঃ ইয়াহিয়া, জেকিউএম হাবিবুল্লাহ এফসিএস। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম ও তাহের আহমেদ, চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মোঃ নিজামুল হক ও আগ্রাবাদ কর্পোরেট শাখা প্রধান মোহাম্মদ শহীদ উল্লাহ এফসিএ এসময় উপস্থিত ছিলেন। ব্যাংকের নির্বাহীবৃন্দ, চট্টগ্রাম অঞ্চলের ৪৪টি শাখার ব্যবস্থাপক, ইনভেস্টমেন্ট ইনচার্জ ও নির্বাচিত কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহন করেন। সম্মেলনে শাখাসমূহের অর্ধবার্ষিক সার্বিক কর্মকান্ড মূল্যায়ন করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে নির্দেশনা দেয়া হয়।

মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির ভাষণে বলেন, জাতীয় অর্থনীতিতে ইসলামী ব্যাংকের আরো বেশি অবদান রাখার সুযোগ রয়েছে।

এ ব্যাপারে ব্যাংকারদের আরও বেশি সচেষ্ট হওয়ার আহবান জানান। ব্যাংকের আমানত বৃদ্ধি, বিনিয়োগ কার্যক্রমে অধিকতর গতিশীলতা, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স সেবার পরিধি বাড়াতে তিনি ম্যানেজারদের দিকনির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭