ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের ১৬তম এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

  • আপডেট সময় : ০৪:০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ১৬তম এজেন্ট ব্যাংকিং শাখা ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর বাজারে উদ্বোধন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-এর জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার  ভাইস-চেয়ারম্যান মো. মহসিন মিয়া ও মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া শাখা প্রধান মো. সানাউল্লাহ।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের ১৬তম এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

আপডেট সময় : ০৪:০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭