ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ইসলামী ব্যাংকে চালু হল স্বয়ংক্রিয় ট্রেজারি চালান

  • আপডেট সময় : ০৭:২৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাধ্যমে এখন থেকে স্বয়ংক্রিয় ট্রেজারি চালানে সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বুধবার, ৩০ জুন ২০২১ ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অর্থ বিভাগের উপ-সচিব ড. মোহাম্মদ হোসেন, সিনিয়র আইটি কনসালট্যান্ট মোঃ শরিফুর রহমান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, এ.এ.এম. হাবীবুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোঃ মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়াসহ নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সেবার মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফিসহ ১৯৬ ধরনের সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে। বর্তমানে ঢাকার ২০টি শাখায় এবং পর্যায়ক্রমে ব্যাংকের সকল শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে এ সেবা পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকে চালু হল স্বয়ংক্রিয় ট্রেজারি চালান

আপডেট সময় : ০৭:২৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১