ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর

ইসলামী ব্যাংকে “বিআরটিএ ট্যাক্সেস অ্যান্ড ফিস কালেকশন প্রসিডিউর” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১২:৩৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • / 190
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বানিজ্যে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে “বিআরটিএ ট্যাক্সেস অ্যান্ড ফিস কালেকশন প্রসিডিউর” শীর্ষক কর্মশালা ৫ অক্টোবর ২০১৯, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিজনেস প্রমোশন ও মার্কেটিং ডিভিশনপ্রধান মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, আগারগাঁও শাখাপ্রধান মাহমুদা সুলতানা এবং কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম্স লিমিটেড (সিএনএস) এর রিসোর্স পারসন ও অপারেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। ব্যাংকের ১৬ টি জোন ও ৬১টি শাখার কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির ভাষণে মোঃ মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড়, শক্তিশালী, স্থিতিশীল ও পরিপালনকারী ব্যাংক। ব্যাংকিং খাতের সকল আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইসলামী ব্যাংক আর্থিক অন্তর্ভূক্তি নীতিমালাকে গুরুত্ব দিয়ে শহর ও গ্রামে সহজ ব্যাংকিং সেবা প্রদান করছে। দেশের গন্ডি পেরিয়ে ইসলামী ব্যাংক বিশ্বের সকল শ্রেষ্ঠ স্বীকৃতি অর্জন করে চলেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিপালন সংস্কৃতি বিশ্বদরবারে মডেল হিসেবে কাজ করছে। এ ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ সেবাকে স্বল্পতম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভাপতির ভাষণে আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, ইসলামী ব্যাংক দেশের জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। আর্থিক সেবা ও জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্ভাবণের মাধ্যমে ব্যাংকিং সেবাকে আরো সমৃদ্ধ করতে কর্মকর্তাদের আহবান জানান তিনি। তিনি আরো বলেন জাতীয় সেবাগুলোর সাথে ব্যাংকের সম্পৃক্ততার মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ করছে ইসলামী ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকে “বিআরটিএ ট্যাক্সেস অ্যান্ড ফিস কালেকশন প্রসিডিউর” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯