ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান

ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১০:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বানিজ্যেঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ। ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শাসসুল হুদা ও মোঃ শামসুদ্দোহা। ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকিং কোন কল্পনা বা তাত্বিক কথা নয় বরং বিশে^র এক সফল বাস্তবতা। বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংকিং সর্বাধুনিক আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, দেশের ২৫ শতাংশ ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এর আওতায় পরিচালিত হচ্ছে। শরী‘আহ নীতির পরিপালন ইসলামী ব্যাংকিং এর মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, শরী‘আহ ব্যাংকিং করতে হলে প্রতিষ্ঠানের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক ও স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত জীবনাচরণ ও পেশাদারিত্বের ক্ষেত্রে সামাজিক ও মানবিক মূল্যবোধ, কল্যাণকামিতা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিপালন সংস্কৃতি লালন করতে হবে।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং পরিচালনায় শরী‘আহর নীতি ও প্রচলিত আইন দুটোই পরিপালিত হয়। শরী‘আহ নীতির পরিপালন ইসলামী ব্যাংকিং-এর অগ্রাধিকার প্রাপ্ত কোন বিষয় নয় বরং বাধ্যতামূলক। এর লক্ষ্য ও কর্মকান্ডে এমন কোন উপাদান নেই যা ইসলাম অনুমোদন করে না। ইসলামী ব্যাংকিং সকল ক্ষেত্রেই পরিপালনকে গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, পরিপালনহীনতা ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিতে পারে। ব্যাংকিং কার্যক্রমে যথাযথ শরী‘আহ পরিপালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি সতর্কতা অবলম্বনের জন্য আহবান জানান তিনি।

মোঃ মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকিং শরীআহর নীতির সাথে আপোষ না করে একটি সার্বজনীন ব্যাংকিং ব্যবস্থা। শরী‘আহর নীতিমালায় অটুট থেকে এই ব্যাংকিং ব্যবস্থা বিশ্বমঞ্চে সফলতার স্বীকৃতি লাভ করেছে। ইসলামী ব্যাংকিং হালাল গ্রহণ ও হারাম বর্জনের ব্রান্ড ইমেজ তৈরী করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক ব্যবস্থায় শরী‘আহর নীতি অপরিহার্য বিষয়। শরী‘আহর নীতির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার কারণেই ইসলামী ব্যাংকব্যবস্থা আজ ব্যাংকিং খাতের মডেলে পরিণত হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০