ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা জেট ফুয়েলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ১৭ টাকা বড়াইগ্রামের সানাউল্লাহ বাবু নিহতের ১৬ বছর: বিচারের অপেক্ষায় পরিবার দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের সিরিজ বৈঠক রাজাপুরে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঈশ্বরদীতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের প্রাণহানি

  • আপডেট সময় : ০৬:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী উপজেলায় বজ্রপাতে রকিবুল ইসলাম (৪৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার চরে কর্মরত অবস্থায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম কৈকুন্ডা গ্রামের মৃত মারজেন হোসেনের সন্তান। এই ঘটনায় বিলকেদার গ্রামের হামিদ আলীর ছেলে শামসুল আলম (৩৮) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুরে জমিতে কৃষিকাজের সময় হঠাৎ বজ্রপাতে তারা দুজনই দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে নিহত রকিবুল ইসলামের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরদীতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের প্রাণহানি

আপডেট সময় : ০৬:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬