ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

উইটসার বোর্ড অব ডিরেকটরস সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিনিধিত্ব করলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান ড. মো. সবুর খান

  • আপডেট সময় : ০৫:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
  • / 405
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও উইসসা’র (ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস অ্যালায়েন্স) গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান  গত ১৮ ফেব্রুয়ারি ২০১৮  ভারতের হায়দারাবাদে অনুষ্ঠিত উইটসা বোর্ড অব ডিরেক্টরসের সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিনিধিত্ব করেছেন।

সভায় ন্যাসকম এর সভাপতি অঅর চন্দ্রশেখর ও ‘এসোসিও’র সভাপতি ডেভিড উং, উইটসার বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা অংশ গ্রহণ করেন এবং উইটসা- অ্যাসোসিও কোলাবেরেশন, ডব্লিউসিআইটি ২০২২ বিড, উইটসা বিটুবি পোর্টাল, উইটসার এমার্জিং ডিজিটাল সলিউশন প্রোগ্রাম ২০১৮, উইটসা ফেলোশিপ প্রোগ্রাম, আইটিসিএ, উইটসা অ্যাওয়ার্ড ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

মোঃ সবুর খান উক্ত আলোচনায় বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন এবং উইটসা বিটুবি পের্টালের অবস্থা শীর্ষক আলোচনা পরিচালনা করেন। আলোচনা শেষে তিনি উইটসা প্রেসিডেন্ট মিস ইউভনি চাইইউ এর হাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শুভেচ্ছা স্মারক তুলে দেন।

উল্লেখ্য, ডব্লিউসিআইটি ২০২১ এর আয়োজক হবে বাংলাদেশ। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি  অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) বিশ্বের ৮০টি দেশের আইসিটি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বশীল সংঘ। উইটসার সদস্যরা বিশ্বের আইসিটি বাজারের ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে থাকে।

নিউজটি শেয়ার করুন

উইটসার বোর্ড অব ডিরেকটরস সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিনিধিত্ব করলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান ড. মো. সবুর খান

আপডেট সময় : ০৫:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮