ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

“উত্তম চর্চার প্রসারপূর্বক সামাজিক আন্দোলনই দুর্নীতি দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে”: ড. সেলিম

  • আপডেট সময় : ০১:১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি শ্রীলংকার কলম্বোতে সাফা (সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সাফা কনফারেন্সে “কমবেটিং করাপশন ইন বাংলাদেশ” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশসহ সাউথ এশিয়ান দেশ সমূহের উল্লেখযোগ্য পেশাবিদ হিসাব বিজ্ঞানী ও অন্যান্যরা অংশগ্রহণ করেন। ড. সেলিম দি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এবং হিসাব বিজ্ঞান মান (এ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড) কমিটির সদস্য হিসাবে মিটিংএ অংশগ্রহণ করেন।

প্রবন্ধ উপস্থাপনে ড. সেলিম উল্লেখ করেন যে, টেকসই এবং অন্তর্ভূক্তিমূলক উন্নয়নসহ দারিদ্র বিমোচন, আয় বৈষম্য, সামাজিক, মানসিক ও মানবিক ভারসাম্যহীনতা ইত্যাদি তথা সামগ্রিক উন্নয়নের অন্যতম বাধা হচ্ছে দূর্নীতি। ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল এক রিপোর্ট অনুসারে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ৬ বিলিয়ন লোক দূর্নীতির সমস্যায় আংশকাজনকভাবে জর্জরিত। একই ভাবে বিশ্বের ৬৮ শতাংশ দেশে দুর্নীতির বিভিন্ন ইস্যূগুলো গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসাবে বিবেচিত হচ্ছে।

ড. সেলিম তার প্রবন্ধে সারা বিশ্বে আলোচিত কমপক্ষে ৫৩ টি দুর্নীতি বিরোধী কর্মকৌশলের উপর আলোকপাত করে বাংলাদেশে দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মপদ্ধতি, আইন এবং দুর্নীতি দমনে সরকারের গৃহীত ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। তিনি বলেন কমপক্ষে ৩০টির বেশী আইনী কাঠামো বর্তমান বাংলাদেশে দুর্নীতি দমন, নিবারণ, নিয়ন্ত্রণ এবং সুরক্ষায় প্রয়োগ রয়েছে। জাতীয় শুদ্ধাচার নীতি, দুর্নীতি বিরোধী জাতিসংঘের কনভেনশন, তথ্য কমিশন, দুর্নীতি দমনে নিয়ন্ত্রনমূলক কার্যক্রমের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এ সব তথ্যের মধ্যে দুর্নীতি দমন কমিশন ২০১৮ সালে অভিযোগ কেন্দ্রের মাধ্যমে হটলাইন ১৭,১৮,৭৩৬ টি কল গ্রহণ করেন এবং তন্মধ্যে ১৪৪টি অনুসন্ধানের জন্য বিবেচিত হয়। এছাড়া ২০১৮ তে মোট প্রাপ্ত অভিযোগ ১৬,৬০৬ যার মধ্যে ১২৬৫ টি অনুসন্ধানের জন্য গৃহীত হয়।

ড. সেলিম আরো উল্লেখ করেন যে, বাংলাদেশে বিভিন্ন রকমের দুর্নীতি বিরোধী অন্তর্ভূক্তিমূলক কর্মকৌশল গ্রহন করেছে যেগুলো দুর্নীতি বিরোধী মতবাদ গড়ে তুলতে সহায়ক হয়েছে। যার মধ্যে ২০১৮ সালে সারাদেশে ৩,৭৩৬ টি দুর্নীতি প্রতিরোধ কমিটি ২৬,১২৩ টি সততা সংঘ এবং ১৯৭২ টি সততা স্টোর গড়ে তুলেছেন যেগুলো উত্তম চর্চাসহ দুর্নীতি বিরোধী মনোভাব গড়তে অনন্য ভূমিকা পালন করেছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি সততা সংঘ ও স্টোরগুলো ২০১৮ তে প্রায় ১৭,৮৬৬ টি কার্যক্রম পরিচালনা করেছে। কার্যক্রমের মধ্যে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, মানববন্ধন, সেমিনার, র‌্যালি, নাটক ও বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা ইতাদি সফলতার সাথে সম্পন্ন করেন।

ড. সেলিম উপসংহারে বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, সততা, নিষ্ঠা, নৈতিকতাসহ উত্তম চর্চার ব্যাপক প্রসারসহ দুর্নীতির বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন সৃষ্টির মাধ্যমে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, নিবারণ সম্ভব। এ ছাড়া দুর্নীতি দমনের প্রতিটি কার্যক্রমকে সবাই সামাজিক কল্যাণ সাধনের নিমিত্তে দায়িত্ব হিসাবে গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

“উত্তম চর্চার প্রসারপূর্বক সামাজিক আন্দোলনই দুর্নীতি দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে”: ড. সেলিম

আপডেট সময় : ০১:১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯