ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

এইউএপি সম্মেলনে উদ্যোক্তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করলেন ড্যাফোডিল চেয়ারম্যান মোঃ সবুর খান

  • আপডেট সময় : ০৪:৫৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • / 368
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এইউএপি)-এর ৩২তম বার্ষিক সম্মেলনে উদ্যোক্তা বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এইউএপির নির্বাচিত পরিচালক মোঃ সবুর খান। গত ৭-১০ নভেম্বর চীনের জিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের দ্বিতীয় দিন ৮ নভেম্বর মোঃ সবুর খান ৬৪টি বিশ্ববিদ্যালয়ের ৩০০ অতিথির সামনে ‘শিক্ষায় উদ্যোক্তাবৃত্তিকে একিভূতকরণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। মোঃ সবুর খান তার প্রবন্ধে উদ্যোক্তাবৃত্তির প্রয়োজনীয়তা, গুরুত্ব, মূল্যায়ন, প্রতিবন্ধকতা, উদ্যোক্তা-সংস্কৃতি ও সুযোগ,  তুলনামূলক শিক্ষা, শিক্ষা ও উদ্যোক্তাবৃত্তির মধ্যে আন্তঃসম্পর্ক, উদ্ভাবন ও এর ভবিষ্যৎ প্রবণতা, শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করতে সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান, প্রযুক্তির ব্যবহার, বৈশ্বিক চ্যালেঞ্জ, উদ্যোক্তা শিক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগ, উদ্যোক্তা উন্নয়নে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি একাডেমিয়া লেকচার সিরিজ, উদ্যোক্তা  বিষয়ের ওপর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকাশনা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম উদ্যোক্তা বিভাগ চালু করা, পাঠ্যসূচি প্রণয়ন করা, সামাজিক ব্যবসায়, বৈশ্বিক পরিবর্তন, শিক্ষার্থীদের প্রায়োগিক অংশগ্রহণ, এম্লয়াবিলিটি ৩৬০ ডিগ্রি ইত্যাদি  বিষয় তুলে ধরেন। ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোক্তাবৃত্তির অগ্রযাত্রা ও উদ্ভাবনী ভাবনা’ প্রতিপাদ্যকে উপজীব্য করে উপস্থাপিত প্রবন্ধটি সুধীজনের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এইউপির সঙ্গে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে পেরেছে যা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবচেয়ে বড় অর্জন। চীনের জেংঝু ইউনিভার্সিটি ৫০টি শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে যেখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবেদন করতে পারবেন। ভবিষ্যৎ দিনগুলোতে এইউপির মাধ্যমে ড্যাফোডিল শিক্ষার্থীরা আরও অনেক সুযোগ সুবিধা লাভে সমর্থ হবে।

ক্যাপশনঃ অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এইউএপি)-এর ৩২তম বার্ষিক সম্মেলনে উদ্যোক্তা বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এইউএপির নির্বাচিত পরিচালক মোঃ সবুর খান।

নিউজটি শেয়ার করুন

এইউএপি সম্মেলনে উদ্যোক্তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করলেন ড্যাফোডিল চেয়ারম্যান মোঃ সবুর খান

আপডেট সময় : ০৪:৫৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭