ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

এটিইউ ও সিটিটিসির নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

  • আপডেট সময় : ০৯:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামোর বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি জানান, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে এখন থেকে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) রাখা হচ্ছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) নাম পরিবর্তন করে ‘এসআরইউ ডিএমপি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন এই কাঠামোর আওতায় দেশের সব মেট্রোপলিটন এলাকায় এসআরইউর শাখা থাকবে। এসব ইউনিট সংশ্লিষ্ট পুলিশ কমিশনারের সরাসরি কমান্ডে পরিচালিত হবে। তবে সামগ্রিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় সমন্বয় বজায় রাখার দায়িত্ব থাকবে এসআরইউর দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপির ওপর। আগে এটিইউর সদর দপ্তরে থাকা কর্মকর্তাদের সারা দেশে চরমপন্থি কর্মকাণ্ড দমনে কাজ করার এখতিয়ার থাকলেও, এখন একটি সুশৃঙ্খল অভিন্ন সাংগঠনিক কাঠামোতে ইউনিটগুলোকে নিয়ে আসা হচ্ছে।

এসআরইউর কার্যক্রম পরিচালনার জন্য সদর দপ্তর আগারগাঁওয়ে স্থানান্তর করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য এসআরইউর অতিরিক্ত আইজিপি অবস্থান করবেন। পর্যায়ক্রমে এই ইউনিটের অবকাঠামো, সাংগঠনিক কাঠামো এবং প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি করা হবে। মন্ত্রী আরও জানান, বর্তমানে আগারগাঁওয়ে ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবের কার্যক্রম স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশে কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ ফরেনসিক ও কেমিক্যাল ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে পুলিশের। এছাড়া বিভাগীয় পর্যায়ে আটটি ল্যাবের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিভাগের ল্যাবটি উদ্বোধনের প্রস্তুতি চলছে।

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হতে হলে পুলিশকে নিজেদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি পুলিশ সদস্যদের মধ্যে সততা, কর্তব্যপরায়ণতা এবং দেশপ্রেমের সমন্বয় ঘটানোর আহ্বান জানান। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে এপিবিএনকে তদন্তের ক্ষমতা প্রদানের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে কর্মরত প্রায় ৪০০ সাব-ইন্সপেক্টরের এতদিন কোনো তদন্তের এখতিয়ার ছিল না। মাদক, অস্ত্র চোরাচালান ও অপহরণের মতো গুরুতর অপরাধগুলো দুটি থানার পক্ষে তদন্ত করে মামলা বা চার্জশিট দেওয়া কঠিন হয়ে পড়েছিল। এ কারণেই আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) তদন্তের আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়া স্বাগত বক্তব্য দেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম এবং মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এটিইউ ও সিটিটিসির নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

আপডেট সময় : ০৯:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬