ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাপের মুখেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরকে অভ্যন্তরীণ রুটে চালুর দাবি ও সম্ভাবনা যাচাই এইচএসসিতে ফেল করেও চবিতে ভর্তির আবেদনের সুযোগ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ভোলার তজুমদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

এনআইডি সেবার মানোন্নয়নে ৩০ সেপ্টেম্বর ইসি’র মতবিনিময়

  • আপডেট সময় : ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 28
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও সহজতর করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী বুধবার, ৩০ সেপ্টেম্বর বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। এতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এই সভায় এনআইডি সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে প্রবাসীদের ভোটার করা এবং তাদের এনআইডি সংক্রান্ত জটিলতা নিরসনে সভায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সুবিধার্থে কর্মকর্তাদের জুম অ্যাপের মাধ্যমেও সভায় যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এ সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রবাসী ভোটাররা।

নিউজটি শেয়ার করুন

এনআইডি সেবার মানোন্নয়নে ৩০ সেপ্টেম্বর ইসি’র মতবিনিময়

আপডেট সময় : ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬