ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক

এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

  • আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান সম্প্রতি পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে যান।

সেখানে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং উপস্থিত লোকজনের কাছে তার জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় সংসদ সদস্যকে বলতে শোনা যায়, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আগামীতেও সাইদুর রহমানকে নির্বাচিত করবেন। এই পুরো সময়টিতে মঞ্চে সংসদ সদস্যের পাশেই উপবিষ্ট ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। বক্তব্য চলাকালীন দুই মিনিটের বেশি সময় ধরে তাকে হাততালি দিয়ে সংসদ সদস্যের রাজনৈতিক কর্মকাণ্ডে সমর্থন জানাতে দেখা যায়। তার পক্ষে ভোট দেওয়ার জন্য উপস্থিত লোকজনের প্রতিও আহ্বান জানান। ভিডিওতে তাকে বক্তব্যের বিভিন্ন পর্যায়ে করতালি দিয়ে সমর্থন জানাতেও দেখা গেছে।

একজন সরকারি কর্মকর্তার এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ইউএনও গোলাম রব্বানী সরদার বিতর্কিত মন্তব্য করে বলেন, ‘তাহলে লিখে দেন এমপির সঙ্গে ইউএনও নির্বাচনি প্রচারণায়। আপনি শোনেন, এভাবে লিখে দেন যে ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ এ সময় তিনি সাংবাদিককে পরামর্শ দেন তার বক্তব্যের ওই অংশটুকু আলাদা করে ক্লিপ করতে, যেন তিনি সারা দেশে ভাইরাল হতে পারেন। নিজের অবস্থানের ব্যাখ্যায় তিনি আরও বলেন, ‘যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। আমার দল সরকারি দল, আমার আদর্শ সরকারি দলের আদর্শ।’

ইউএনও আরও দাবি করেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাকে সংসদ সদস্যের নির্দেশ মেনেই কাজ করতে হয় এবং এ সংক্রান্ত দাপ্তরিক চিঠিও তার কাছে আছে। তার ভাষ্য অনুযায়ী, একজন ইউএনও হিসেবে ডিসি, বিভাগীয় কমিশনার বা সচিবের চেয়েও সংসদ সদস্যের নির্দেশনা পালন তার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তার এই অতিউৎসাহী আচরণের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম। তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা কীভাবে একজন এমপির রাজনৈতিক বক্তব্যে প্রকাশ্যে হাততালি দিতে পারেন? ইউনিয়ন নির্বাচনে প্রার্থী ঘোষণা করার সময় ইউএনওর এ ধরনের সমর্থন কোনোভাবেই কাম্য নয়।’ এগুলোর বাইরে যাওয়ার ক্ষমতা আমার কেন, আমার সেক্রেটারিরই নাই, আমার ডিসি স্যারের নাই, আমার কমিশনার স্যারের নাই।

নিউজটি শেয়ার করুন

এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬