কক্সবাজারে সৈকতে গোসলে নেমে চার পর্যটকের প্রাণহানি
- আপডেট সময় : ১২:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 0
কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া চার পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সমুদ্রের ঢেউয়ের তোড়ে পাঁচ পর্যটক ভেসে যান। উদ্ধার অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চারজনের মরদেহ পাওয়া গেছে। রামু থানার ওসি এ কে ফজলুল হক ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দুটি দলের পর্যটকরা হিমছড়ি পয়েন্টে নামলে দুর্ঘটনার কবলে পড়েন। মৃত পর্যটকদের পরিচয় নিম্নরূপ হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দুটি গ্রুপ সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমেছিল।
- রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২)।
- চট্টগ্রামের হারুনুর রশিদ (২৫)।
- নিবিড় নামে চট্টগ্রামের আরেক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন, যার সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ি উদ্ধার তৎপরতা শুরু করে। বুধবার বিকেলের দিকে তিনজনের এবং বৃহস্পতিবার সকালে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর ব্যক্তিকে খুঁজে বের করতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। পরে তিনজনের লাশ উদ্ধার করা হয়।























