ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

কিট ও কিস পরিদর্শনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২৩ সদস্যের প্রতিনিধি দলের ভারত গমন

  • আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
  • / 374
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ভারতের উড়িস্যায় অবস্থিত কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কওওঞ-কিট) এবং কলিঙ্গ ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্স (কওঝঝ- কিস) পরিদর্শনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম মাহবুব উল হক মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি ৩-৭ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করবে। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক, এইচআরডিআই এর ডিন অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী এবং ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা। যাত্রার প্রাক্কালে  প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সাথে সাক্ষাৎ করেন।

সফরকালে প্রতিনিধি দল কিট ও কিসের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. অচ্ছুত সামন্তসহ ঊভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকম-লীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এছাড়াও তারা কিট ও কিসের বিভিন্ন অনুষ্ঠান ও প্রাতিষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কিট ও কিস বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করছে।
ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম মাহবুব উল হক মজুমদারের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল ভারতের উড়িস্যায় কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কওওঞ-কিট) এবং কলিঙ্গ ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্স (কওঝঝ- কিস) পরিদর্শনে যাত্রার প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সাথে সাক্ষাৎ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

কিট ও কিস পরিদর্শনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২৩ সদস্যের প্রতিনিধি দলের ভারত গমন

আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭