ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

কুমিল্লার ছয়গ্রাম বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

  • আপডেট সময় : ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • / 427
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৫ম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ১৪ অক্টোবর ২০১৭, শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম বাজারে উদ্বোধন করা হয়। এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, এমপি প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মোহাম্মদ আমিরুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম, কুমিল্লা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু নোমান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাবেক পিপি এ্যাডভোকেট আবুল হাশেম খান, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, কামাল উদ্দিন মাস্টার, জয়নাল হোসেন শামিম ও ব্যাংকের এজেন্ট মো. তারিকুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

আব্দুল মতিন খসরু, এমপি প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক সমাজে ব্যাংকিং সেবার পাশাপাশি এলাকার আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, এ ব্যাংক প্রবাসী রেমিটেন্স, কৃষি খাতের উন্নয়ন এবং শিল্প উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠায় এগিয়ে আসতে তিনি ইসলামী ব্যাংকের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম উপাদান হিসেবে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে মো. মাহবুব-উল আলম বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক। এ ব্যাংক ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে দেশের ২০ হাজার গ্রামের ১০ লাখ প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে  কাজ করছে। এ ব্যাংক শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক দায়বোধসহ এ এলাকার মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করবে। তিনি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করার জন্য এলাকার মানুষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার ছয়গ্রাম বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

আপডেট সময় : ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭