ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

  • আপডেট সময় : ০৭:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হাসপাতালে নেয়ার পথে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া – নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আইনজীবীরা। বুধবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তি চাই’ শীর্ষক ব্যানারে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এতে অর্ধশতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। তার চিকিৎসার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে না। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার ব্যাপারে সরকার তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। এটাই প্রমাণ করে তাকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র চলছে। তিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে হত্যা করা মানে জাতীয়তাবাদকে হত্যা করা।

সংগঠনের সুপ্রিম কোর্ট শাখার চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, সংগঠনের কো-চেয়ারম্যান আবেদ রাজা, সুপ্রিম কোর্ট ইউনিটের মহাসচিব আইয়ুব আলী আশ্রাফী, কো-চেয়ারম্যান ওয়াছিল উদ্দিন বাবু, মোঃ শহিদুল আলম, প্রথম যুগ্ম-মহাসচিব মোঃ আনিছুর রহমান খান, সুপ্রিম কোর্ট বারের সহ-সম্পাদক কাজী জয়নাল আবেদীন, এনএলসির সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু, আবদুল মতিন মন্ডল, কামাল হোসেন, নাজমুল হাসান, মনির হোসেন, নাহিদ সুলতানা, শামছুল ইসলাম মুকুল, সাইফুল ইসলাম উজ্জ্বল, গোলাম ফারুক, আমিনুল হক, সোলায়মান হাওলাদার, সাইদুল ইসলাম সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯