ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু সংকটে বিপর্যস্ত কয়রা, ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকারের দাবি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এসপি মোহাম্মদ জাহাংগীর আলম গ্রেপ্তার গাজায় প্রতিকূলতার মাঝে এক হাজার হাফেজকে সংবর্ধনা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ রাজধানীর আজিমপুরে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু: সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেলেন তারেক রহমান ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি?

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

  • আপডেট সময় : ১২:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের মৌচাক এলাকা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই এলাকার অন্তত পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল স্থবির হয়ে পড়ে। সড়ক অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টা যানবাহন আটকে থাকে। বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় আজও মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা সরে যাওয়ার পর সকাল ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের প্রেক্ষিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আটটি কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। তবে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাগুলোতে সকাল ৮টা থেকেই উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই শ্রমিকরা বেতন বৃদ্ধির এই দাবি জানিয়ে আসছেন, যা কেন্দ্র করে প্রায়শই ওই এলাকায় অস্থিরতা তৈরি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

আপডেট সময় : ১২:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬