ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান

চট্টগ্রামের পটিয়ায় ‘ফ্রি হার্ট ও হেল্থ ক্যাম্প’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৫:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্কঃ

“ফ্রি হার্ট ও হেল্থ ক্যাম্প, পটিয়া আয়োজক কমিটি”-এর উদ্যোগে ও ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রাম-এর সহযোগিতায় চট্টগ্রামের পটিয়ায় ফ্রি হার্ট ও হেল্থ ক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডাইরেক্টর ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডাঃ তানভীর আহমেদ বিশেষ অতিথি হিসেবে ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব ও সাবেক আইজিপি আ ম ম নাসরুল্লাহ খান, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনূর রশিদ ও ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী। অনুষ্ঠানে ‘হৃদরোগ, বর্তমান প্রেক্ষিত ও দেশে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ কায়সার নসরুল্লাহ খান। ফ্রি হার্ট ও হেল্থ ক্যাম্প-এ সর্বমোট প্রায় ১৫০০ জন রোগী বিনা মূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা গ্রহণ করেন।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডাঃ তানভীর আহমেদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ১৯ টি হাসপাতাল দেশব্যাপী রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদান করছে। হেলথ ক্যাম্পে আগত রোগীগণ বছরব্যাপী ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রামে সকল প্যাথলজি ও ইমেজিং টেস্টে ৫০% ছাড় সুবিধা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়ায় ‘ফ্রি হার্ট ও হেল্থ ক্যাম্প’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০