ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ-সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : ১১:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যঃ   চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন রাজানগর, দক্ষিণ রাজানগর, ইসলামপুর, হোসনাবাদ, লালানগর ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ২৫০টি পরিবারের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই ২০১৭ইং তারিখে রাঙ্গুনিয়া উপজেলাধীন রাজানগর ইউনিয়ন কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন এবং ১ কেজি চিনি হিসেবে মোট ৫ মেট্রিক টন চাল, ৫০০ কেজি ডাল,  ২৫০ কেজি লবন এবং ২৫০ কেজি চিনি বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জনাব কামরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব খলিলুর রহমান চৌধুরী, ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ নাছির উদ্দিন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা সিমু, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক জনাব রাশেদ সারোয়ার, জুবিলী রোড শাখার ব্যবস্থাপক জনাব মোঃ হাবিবুল ইসলাম, মুরাদপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ নওশাদ আব্বাস, ওয়াসা মোড় শাখার ব্যবস্থাপক জনাব এ. টি.এম. কামরুদ্দিন চৌধুরী এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ-সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১১:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭