ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

চট্টগ্রামে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০২:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • / 346
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় কারখানার পরিত্যক্ত জায়গা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যারা কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ন্যাশনাল আয়রন মার্ট নামের একটি বন্ধ কারখানার পেছনের জঙ্গল থেকে লাশ দুটি উদ্ধার করার কথা জানান চান্দগাঁও থানার এসআই আবদুল কাদের। দুই যুবক মোহাম্মদ খোকন (২৮) ও রাশেদের (৩২) বাড়ি চান্দগাঁওয়ের হামিদচর এলাকায়।

এসআই আবদুল কাদের জানান, স্থানীয়রা জঙ্গলে লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। “লাশ দুটিতে পচন ধরায় কোনো আঘাত বা ক্ষতচিহ্ন শনাক্ত করা যায়নি।”

নিহত খোকনের ভাই জাহাঙ্গীর লাশ দুটি শনাক্ত করেছেন জানিয়ে এসআই কাদের বলেন, দুইজনের পরিবারের সদস্যরা তাদের পাঁচ-ছয়দিন ধরে খোঁজ পাচ্ছিলেন না। লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭