ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

চাপের মুখেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অর্থনীতি বর্তমানে কিছুটা চাপের সম্মুখীন হলেও তা সঠিক পথেই রয়েছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষ করে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী জানান, অর্থনীতি ধীরে ধীরে একটি ইতিবাচক ধারায় ফিরছে।

রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বর্তমানে আয়কর ও শুল্ক খাতে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে ভ্যাট আদায়ের হার কিছুটা পিছিয়ে আছে। এক মাসের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে এলে ভ্যাট আদায়েও গতিশীলতা লক্ষ্য করা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। প্রথম প্রান্তিকের পর থেকে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব পরিস্থিতি আরও ভালো হবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।

নতুন বেতন কাঠামো ও রাজস্ব আয়ের ঘাটতিজনিত সরকারি ব্যয়ের চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বছরের প্রথম প্রান্তিকে হিসাব কিছুটা পিছিয়ে থাকাটা স্বাভাবিক। সরকারি প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অপ্রয়োজনীয় কোনো খাতে ব্যয় করা হচ্ছে না বলেও তিনি নিশ্চিত করেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ ও কর্মসূচি নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি কেবল ঋণের বিষয় নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মতো বহুপক্ষীয় সংস্থার পাশাপাশি বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়নের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট দলগুলোর সাথে নিয়মিত আলোচনা চলছে এবং আগামী জানুয়ারির মধ্যে এই কর্মসূচির চূড়ান্ত রূপরেখা পাওয়া যাবে।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও পৃথকীকরণ প্রসঙ্গে মন্ত্রী জানান, বিষয়টি নীতিগতভাবে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুতই এটি আইনি কাঠামোতে রূপ নিতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

চাপের মুখেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬