ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন সম্রাট

  • আপডেট সময় : ০৩:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চিকিৎসা করাতে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাটের আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৬ জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এছাড়া সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন আদালত।

জানা যায়, গত বছরের ২২ অক্টোবর আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। কিন্তু দুদকের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত শুনানির দিন পর্যন্ত সম্রাটের জামিন বহাল রাখেন।

গ্রেফতারের পর জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে একই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। পরে ২০২০ সালের ২৬ নভেম্বর দুদক এ মামলায় অভিযোগপত্র জমা দেয়।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

গত বছরের ১০ এপ্রিল থেকে ১১ মে’র মধ্যে চার মামলায় জামিন পান সম্রাট। কারাগারে যাওয়ার ৩১ মাস পর মুক্তি পান তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন সম্রাট

আপডেট সময় : ০৩:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩