ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চিন্ময় দাসের জামিন স্থগিত

  • আপডেট সময় : ০৬:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিন স্থগিত করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদ উদ্দিন খান বলেন, ‘চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন। এখন রায় প্রকাশ হলে আমরা নিয়মিত আপিল করব।’

এর আগে আজ দুপুরে জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়ে রায় দেন। গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন।

গত বছরের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

গত ২ জানুয়ারি ওই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ তাঁর জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিন্ময় দাসের জামিন স্থগিত

আপডেট সময় : ০৬:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫