ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

চীনের চ্যাংচুন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হলেন ড. মো. সবুর খান

  • আপডেট সময় : ০৯:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
  • / 337
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে অতিথি অধ্যাপক হিসেবে সম্মানিত করেছে চীনের ঝিলিং প্রখ্যাত বিশ্ববিদ্যালয় চ্যাংচুন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স (সিইউএফই)।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চ্যাংচুন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্সের মধ্যে চমৎকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার স্বীকৃতি হিসেবে ড. মো. সবুর খান এ সম্মানে ভূষিত হলেন।

চীনের এই বিশ্ববিদ্যালয়টি মেধাবী অর্থনীতিবিদ, বিজ্ঞানী, গবেষক ও ভবিষ্যৎ নেতা তৈরির জন্য সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত ও সমাদৃত।

গত ১৫ সেপ্টেম্বর সিইউএফই ক্যাম্পাসে অনুষ্ঠিত চ্যাংচুন ইউনিভার্সিটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) ফোরামের অনুষ্ঠানে সিইউএফই-এর সভাপতি লি সুফেং এর কাছ থেকে ড. মো. সবুর খান এ পত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি পাঁচ শতাধিক বিদেশি অতিথির সামনে বক্তব্য দেন এবং বাংলাদেশ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে তুলে ধরেন।

ড. মো. সবুর খানের সম্মানজনক এ অর্জন এটাই প্রমান করে যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন শিক্ষার্থী বিনিময় প্রকল্প, গবেষণা, সামার প্রোগ্রামসহ নানা কর্মকান্ডের মাধ্যমে সারাবিশ্বে বিস্তৃত হচ্ছে।

সম্প্রতি এক জরিপে চ্যাংচুন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স চীনের স্বায়ত্বশাসিত কলেজগুলোর মধ্যে ৫ম স্থান লাভ করেছে এবং ঝিলিং প্রদেশে ১ম স্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি বাণিজ্য ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও প্রথম স্থানে রয়েছে।

চীনের চ্যাংচুন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স (সিইউএফই) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) ফোরামের অনুষ্ঠানে সিইউএফই-এর সভাপতি লি সুফেং এর সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

নিউজটি শেয়ার করুন

চীনের চ্যাংচুন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হলেন ড. মো. সবুর খান

আপডেট সময় : ০৯:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮