ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু সংকটে বিপর্যস্ত কয়রা, ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকারের দাবি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এসপি মোহাম্মদ জাহাংগীর আলম গ্রেপ্তার গাজায় প্রতিকূলতার মাঝে এক হাজার হাফেজকে সংবর্ধনা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ রাজধানীর আজিমপুরে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু: সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেলেন তারেক রহমান ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি?

জলবায়ু সংকটে বিপর্যস্ত কয়রা, ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকারের দাবি

  • আপডেট সময় : ০২:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৌশল নির্ধারণে ব্যস্ত, ঠিক সেই সময়ে খুলনার কয়রা উপজেলার মানুষ তাদের অস্তিত্ব রক্ষার আকুতি জানিয়েছেন। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার মতো ভয়াবহ বিপর্যয়ের শিকার উপকূলের বাসিন্দারা ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিলে নিজেদের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে সরব হয়েছেন। বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ – ৩১ ) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে বেড়ানো খুলনার কয়রায় উঠেছে ন্যায্য অধিকার আদায়ের দাবি।

রোববার ১৫ নভেম্বর সকালে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীর তীরবর্তী কাটকাটায় স্থানীয়রা মানববন্ধন ও র‍্যালির আয়োজন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় শতাধিক নারী-পুরুষ, জলবায়ুকর্মী, শিক্ষক, সাংবাদিক ও যুব প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও দরিদ্র উপকূলীয় মানুষের দায় সবচেয়ে কম। নদীভাঙনে ভিটেমাটি ও ফসলি জমি হারানোর পাশাপাশি লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে এবং সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব প্রতিকূলতায় জীবিকা হারিয়ে অনেকে বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছেন। অথচ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুত সহায়তা প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেভাবে পৌঁছাচ্ছে না।

ফোরাম সভাপতি রাসেল আহম্মেদ বলেন, জলবায়ু পরিবর্তন উপকূলবাসীর জন্য কেবল তাত্ত্বিক আলোচনার বিষয় নয়, বরং এটি তাদের প্রতিদিনের রুঢ় বাস্তবতা। যারা এই পরিবর্তনের জন্য দায়ী নয়, ভুক্তভোগী তারাই সবচেয়ে বেশি। তাই তারা কোনো করুণা নয়, নিজেদের ন্যায্য অধিকারের দাবি জানিয়েছেন। সভায় বক্তারা কপ-৩১ সম্মেলনে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা কেবল প্রতিশ্রুতির ওপর ভরসা না রেখে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা ও জলবায়ুসহিষ্ণু কৃষি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় উন্নত দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক আলোচনায় স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা এবং রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু সংকটে বিপর্যস্ত কয়রা, ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকারের দাবি

আপডেট সময় : ০২:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬