জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নবগঠিত কমিটির অভিষেক
- আপডেট সময় : ০৪:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / 423
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে।
২২ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আনন্দঘন পরিবেশ এবং বর্ণিল আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম, এবং সাধারণসম্পাদক হয়েছেন আতাউল গনি আসাদ। এই কমিটি ২০২৪-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী সিলেটবাসীর অন্যতম বড় আঞ্চলিক সংগঠন। অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।

এসময় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কল্যাণে কাজকরার প্রতিশ্রুতি দেন। এতে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক কমিটির নেতারা, এছাড়া ট্রাস্টিবোর্ডের সদস্যরাও।

নতুন কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি (সিলেট) শাহ মিজানুর রহমান, সহ-সভাপতি (সুনামগঞ্জ) মো. মনির উদ্দিন, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (হবিগঞ্জ) এবং সহ সভাপতি মো. এ খায়ের(মৌলভীবাজার)। সহ-সাধারণ সম্পাদক হেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল চৌধুরী (উমেল), সাহিত্যিক সম্পাদক মো. শাহীনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খলিলুর রহমান, দপ্তর সম্পাদক লায়েছ আহমদ মিনু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম (কাদের), আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সিহাব উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক তাসমিয়া চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল উদ্দিন লায়েক। কার্যকরী সদস্য হলেন- মো. বেলাল চৌধুরী (সিলেট), বদরুল উদ্দিন(সিলেট), মো. শাহীন কামালী (সুনামগঞ্জ), সৈয়দ এল মিয়া (সুনামগঞ্জ), জামাল হোসেন (হবিগঞ্জ), দেওয়ান মোতাচ্ছির (হবিগঞ্জ), মো. মাসুক মিয়া(মৌলভীবাজার) এবং মো. নাসির উদ্দিন (মৌলভীবাজার)। নতুন কমিটির সভাপতি মইনুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসী বাঙালিদের সঙ্গে আমরা আছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই।

জালালাবাদ এসোসিয়েশনের নতুন সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এসোসিয়েশনের ভবন এখন দৃশ্যমান। সামনে আমরা সেন্টার করবো। যার মাধ্যমে জালালাবাদবাসীসহ সারা বাংলাদেশের প্রবাসীরা উপকৃত হবেন। জালালাবাদবাসীদের ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ বলেন, নতুন কমিটির মাধ্যমে জালালাবাদ এসোসিয়েশন একটি শক্তিশালী ও যুগোপযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে চাই।

এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেলাল চৌধুরী বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর জালালাবাদ গঠন করবো। এটাই আমাদের প্রত্যাশা। নতুন কমিটির সদস্য এবং জালালাবাদবাসীদের ধন্যবাদ জানিয়ে ইউর ড্রিমহোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম আজিজ বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে। এই সংগঠনকে আরও ওপরে দেখতে চাই।

বরাবরের মতো নতুন কমিটিকে আমার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হবে। এসময় তিনি সবধরনের বিভ্রান্তি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান। অভিষেক অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা দেওয়া হয় কামাল আহমেদকে।৷ তার কন্যা রুমানা আহমেদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

এছাড়া জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি শওকত আলী ও আব্দুল কাইয়ুমকে আজীবন সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানটি আরও আনন্দঘন করে তোলে সাংস্কৃতিক পর্ব।

এর আগে ৬ আগস্ট নিউইয়র্কে এস্টোরিয়ার জালালাবাদ ভবনে মইনুল-আসাদ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, নির্বাচনকমিশনার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু (সিলেট), সৈয়দ শওকতআলী (মৌলভী বাজার), মোবাশ্বির হোসেন চৌধুরী (হবিগঞ্জ) এবং প্রফেসর আমিনুল হক চুন্নু (সুনামগঞ্জ)।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে ভোটর সংখ্যা ছিল ৩হাজার ৪৩ জন। এরমধ্যে সাধারণ সদস্য ২ হাজার ৫৯০ জন এবং আজীবন সদস্য ৪৫৩ জন। প্রধান নির্বাচন কমিশনার সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচনী সম্পন্ন করার জন্য সকল প্রার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানান।




















