ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার ৯৪ বছরের আইনজীবী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শর্ত ও বাস্তবতা ৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদানে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় সহায়তা রোহিঙ্গা সংকটের বোঝা অনির্দিষ্টকাল বহন সম্ভব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান

  • আপডেট সময় : ১১:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই শপথ নেন। অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য রাখেন। এরপরই ড. খলিলুর রহমান শপথবাক্য পাঠ করেন।

শপথ নেওয়ার সময় তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে অর্পিত দায়িত্ব ও কার্যাবলি তিনি সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা এবং বিবেক ও সততার সঙ্গে পালন করবেন। তিনি স্পষ্ট করে বলেন, জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধি মেনে তিনি কেবল এই সংস্থার স্বার্থেই কাজ করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি জাতিসংঘের বাইরের কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে কোনো ধরনের নির্দেশনা চাইবেন না কিংবা গ্রহণ করবেন না।

উল্লেখ্য যে, গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর গোপন ব্যালট ভোটের মাধ্যমে ড. খলিলুর রহমানকে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম এই বহুপাক্ষিক ফোরামের নেতৃত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে এই অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান

আপডেট সময় : ১১:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬