জাতীয়করণের অপেক্ষায় মাদারীপুরের শতবর্ষী এনায়েতনগর মাদরাসা
- আপডেট সময় : ০৮:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 1
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় ১৯২১ সালে প্রতিষ্ঠিত ‘এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদরাসা’টি দীর্ঘ এক শতাব্দী ধরে দ্বীনি ও সাধারণ শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে স্থানীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। তবে শত বছরের ঐতিহ্য ও সমৃদ্ধ ইতিহাস বহন করলেও মাদরাসাটি আজও জাতীয়করণের কাঙ্ক্ষিত মর্যাদা পায়নি। প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলে দ্বীনি ও সাধারণ শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।
মাদরাসার বর্তমান সুপার এমদাদুল হক খানের দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। শিক্ষক ও কর্মচারীদের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টার ফলে বর্তমানে মাদরাসার শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবুও স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন, ঐতিহাসিক এই শিক্ষাপীঠটি সরকারি সুযোগ-সুবিধার দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক ও কর্মচারীদের সার্বিক আন্তরিকতা ও প্রচেষ্টায় দিন দিন শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
এলাকাবাসীর দাবি, প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হলে দরিদ্র ও সাধারণ শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং শতবর্ষী এই ঐতিহ্যবাহী মাদরাসাটির উন্নয়নে দ্রুত সরকারি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও বৃহত্তর এনায়েতনগরবাসী।





















