সংবাদ শিরোনাম ::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে চসিক প্রশাসকের শ্রদ্ধা
- আপডেট সময় : ০৩:০১:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 0
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন করে প্রেরণা যোগায়। দিবসটি উপলক্ষে তিনি দেশবাসীর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।























