ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে ইসলামী ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান

  • আপডেট সময় : ০৬:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান ১৭ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন, ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা ও কোয়ান্টাম ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর ড. মনিরুজ্জামান। ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার সকল জোন অফিস, কর্পোরেট ও অন্যান্য শাখাগুলোর উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীগণ এতে অংশগ্রহণ করেন। দেশের অন্যতম রক্তদাতা প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধানিবেদনের জন্য ইসলামী ব্যাংক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মতো মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে  সমাজের মূমুর্ষূ রোগীর জীবন বাঁচাতে ইসলামী ব্যাংক পরিবার সহায়ক ভুমিকা রাখবে। এ মহৎ উদ্যোগকে সারাদেশে ছড়িয়ে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

ব্যাংকের ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন তার বক্তব্যে রক্তদানকে সমাজের শ্রেষ্ঠ দান উল্লেখ করে, ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে রক্তদানে এগিয়ে আসার আহবান জানান।

মোঃ আব্দুল হামিদ মিঞা বলেন, মহান নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই ইসলামী ব্যাংক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে। তিনি বলেন রক্তদানের মাধ্যমে জীবন রক্ষার্থে এগিয়ে আসা উন্নত মর্যাদার কাজ।

নিউজটি শেয়ার করুন

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে ইসলামী ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান

আপডেট সময় : ০৬:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭