ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

জাপান সফরে ৮ চুক্তি সইয়ের লক্ষ্য প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফর সামনে রেখে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে অন্তত চারটি স্মারক সইয়ের বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী এই সরকারি সফরে জাপান যাবেন।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের পর বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্য প্রসারের লক্ষ্যে সমঝোতা স্মারকগুলো সই হওয়ার কথা রয়েছে। ওই দিন জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকারপ্রধানের সম্মানে একটি মধ্যাহ্নভোজেরও আয়োজন করবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই সফরের বিস্তারিত সূচি তুলে ধরা হয়। চার দিনের এই সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময় কাটবে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও পরিদর্শনের মধ্য দিয়ে। এর মধ্যে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর, জেট্রো সভাপতি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি চিবা শহরের এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, নিউক্লিয়ার হেডকোয়ার্টার্স এবং নাগোয়ার টয়োটা কারখানা পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নিউজটি শেয়ার করুন

জাপান সফরে ৮ চুক্তি সইয়ের লক্ষ্য প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬