ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

জামিন শুনানীতে এড.তৈমূর

  • আপডেট সময় : ০২:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ  খালেদা জিয়াকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে দলের সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো পতাকা মিছিলে অংশ নিতে গিয়ে ঢাকার নয়াপল্টন থেকে গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের ৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা সিএমএম আদালতে মহিলা দলের নেত্রীদের জামিনের শুনানি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এর আগে শনিবার গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের আহবায়ক রাশিদা জামাল, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের প্রথম যুগ্ম আহবায়ক রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক ঢলি বেগম, মহিলা দল নেত্রী লায়ন কাজী ফাউজিয়া আক্তার পপি, মরিয়ম আক্তার, রুমি আক্তার ও আছমা বেগম।

তৈমুর আলম খন্দকার জানান, নারায়ণগঞ্জ মহিলা দলের নেত্রীদের ছাড়া বিএনপির নয়াপল্টন থেকে গ্রেফতারকৃত সকল নারী নেত্রীদের পক্ষেই আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেছেন। সকলকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়াও দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষেও জামিন শুনানি করেন তৈমূর। তৈমূর ছাড়া ঢাকার আইনজিবীরাও শুনানিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামিন শুনানীতে এড.তৈমূর

আপডেট সময় : ০২:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮