ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব জাপান সফরে চার সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তিতে সই বাংলাদেশের পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন কৃষি কর্মকর্তা ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে মৃত্যুর ঘটনায়, চাঞ্চল্য বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ১০:২২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাসহ সারাদেশকে দূষণমুক্ত, স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিশেষ করে ঢাকা শহরকে জাপানের টোকিও শহরের আদলে পরিচ্ছন্ন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় টোকিওতে অবস্থিত হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টোকিও শহরের পরিচ্ছন্নতার প্রশংসা করে বলেন, জাপানের এই রাজধানীর রাস্তাঘাটে ময়লা-আবর্জনা দেখা যায় না, যা ঢাকার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। ঢাকার রাস্তাগুলোতে জমে থাকা ময়লা অপসারণ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, বায়ুদূষণ রোধ, পরিবেশের মানোন্নয়ন এবং বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শুধুমাত্র সৌন্দর্য বাড়ানো নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। আবর্জনা ও দূষিত বাতাসের কারণে মানুষ যেন অসুস্থ না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। তার মতে, ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে পারাটা হবে একটি বড় সংস্কার কাজ।

সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিবিদ হিসেবে তিনি এমন সংস্কারকেই প্রকৃত সংস্কার মনে করেন, যা সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের সরাসরি উপকারে আসে। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের মতো মৌলিক খাতে এমন সব উদ্যোগ নিতে চান, যার সুফল সাধারণ মানুষ পায়। তিনি অভিযোগ করেন যে, জনগণের কল্যাণকর এসব সংস্কার কার্যক্রম বিএনপি সরকার যাতে বাস্তবায়ন করতে না পারে, সেজন্য প্রতিকূল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি কেবল বলছি না যে বিএনপিকে ভোট দিন; সরকারের গৃহীত উন্নয়নমূলক উদ্যোগগুলো যদি সঠিক মনে হয়, তবে তার প্রতি সমর্থন জানান। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় প্রবাসী শিশুদের জাপানি ভাষা শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং খেলাধুলার সুযোগ তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ হয়ে থাকা শিল্পকারখানা পুনরায় চালু করা, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা করেন তিনি।

দেশের উন্নয়নের এ যাত্রায় পরিশ্রম, ধৈর্য ও ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন প্রধানমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলকে দেশের গণতন্ত্রমনা মানুষের সহযোগিতা নিয়ে একটি উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সম্মাননা হিসেবে আলোকচিত্র উপহার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১০:২২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬