ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাফিক আইন অমান্য করায় ২৬ লক্ষাধিক টাকা জরিমানা

  • আপডেট সময় : ০৮:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬২৪৭ টি মামলা ও ২৪,৪৪,৬৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৬ টি গাড়ি ডাম্পিং ও ৯৭৬ টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১১১ টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৪ টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৯৪৪ টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১১ টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২০০৯ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৯৯ টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১১ টি মামলা করা হয়।

৭ সেপ্টেম্বর, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সূত্র- ডিএমপি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাফিক আইন অমান্য করায় ২৬ লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯