ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিআইআইটি’র সিএসই বিভাগে উদযাপিত হলো রেজাল্ট সেলিব্রেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান

  • আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 201
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি (ডিআইআইটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে (৬ জুন ২০২৫, বৃহস্পতিবার) অনুষ্ঠিত হলো ফলাফল উদযাপন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

গত ৬ মাসের একাডেমিক সেশন শেষে CGPA ৩.৫০ এর উপরে প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় এই ‘রেজাল্ট সেলিব্রেশন’। পাশাপাশি নবাগত ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় ‘আইস ব্রেকিং ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম।

অনুষ্ঠানে দুই শিক্ষার্থী সর্বোচ্চ CGPA ৪.০০ অর্জন করায় প্রতিষ্ঠান প্রধান তাঁদের ফুল ও আলিঙ্গনের মাধ্যমে সম্মান জানান। এই মানবিক দৃশ্য শিক্ষার্থী ও উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। পরে তাৎক্ষণিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে প্রতিষ্ঠান থেকে উপহার দেওয়া হয় প্রযুক্তি বিষয়ক দুটি বই “মেশিন লার্নিং” ও “পাইথন প্রোগ্রামিং”।

ওরিয়েন্টেশন পর্বে নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল ও স্মারক উপহার তুলে দেওয়া হয়। আনুষ্ঠানিক ভর্তি সম্পন্ন না হলেও অনুষ্ঠানে তাঁদের স্বাগত জানিয়ে তুলে ধরা হয় শিক্ষাজীবনের ভবিষ্যৎ পথরেখা।

অনুষ্ঠানে শিক্ষক ও নতুন-পুরাতন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা এবং আয়োজনের সুশৃঙ্খলতা এক আনন্দঘন পরিবেশ তৈরি করে।

ডিআইআইটি কর্তৃপক্ষ জানায়, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করে এবং একাডেমিক ও সামাজিক জীবনের সংযোগ ঘটায়।

বিডিসিংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ডিআইআইটি’র সিএসই বিভাগে উদযাপিত হলো রেজাল্ট সেলিব্রেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান

আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫