ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

২৩তম ব্যাচের আয়োজনে ২৫তম ব্যাচকে বরণ করে নিলো শিক্ষার্থীরা

ডিআইআইটিতে সিএসই ২৫তম ব্যাচের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১২:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সিএসই বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এবং আন্তরিক অভ্যর্থনায় এই আয়োজনটি সম্পন্ন হয়।

গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই আয়োজনে নতুন-পুরনো শিক্ষার্থীদের এক চমৎকার মিলনমেলা তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটির (BFDS) চেয়ারম্যান ড. তানজিবা রহমান। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রধান মো. ইমরান হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়। অতিথিবৃন্দ এবং অ্যালামনাইদের বক্তব্যের পাশাপাশি পর্যায়ক্রমে ২৩তম, ২৪তম এবং ২৫তম ব্যাচের প্রতিনিধিরা তাদের স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অতিথিদের হাতে সম্মাননা উপহার তুলে দেওয়ার পর ফটো সেশন অনুষ্ঠিত হয়। জোহরের নামাজের বিরতির পর শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব।

“নতুন মুখ, নতুন স্বপ্ন, এক অবিস্মরণীয় পরিবার” এই ধারণাকে সামনে রেখে আয়োজিত এই আনন্দময় অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের এক নতুন ও সম্ভাবনাময় অধ্যায়ে পদার্পণ করলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৩তম ব্যাচের আয়োজনে ২৫তম ব্যাচকে বরণ করে নিলো শিক্ষার্থীরা

ডিআইআইটিতে সিএসই ২৫তম ব্যাচের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬