ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর

  • আপডেট সময় : ১০:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিয়েতনামের ডং নাই শহরের লং থান এলাকায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ওপর নির্মিত হচ্ছে বিশাল এই আন্তর্জাতিক বিমানবন্দর। প্রকল্পটির মোট ব্যয় ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিন ধাপে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রথম পর্যায়ে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে, যার মাধ্যমে বছরে আড়াই কোটি যাত্রী এবং ১২ লাখ টন পণ্য পরিবহনের সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ভিয়েতনাম এয়ারপোর্টস করপোরেশন জানিয়েছে, ১৬টি প্রধান নির্মাণ প্যাকেজের মধ্যে চারটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং উড়োজাহাজ পার্কিং এলাকার ৯৯ দশমিক ৫ শতাংশ কাজ শেষ হয়েছে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার অগ্রগতি ৯৮ দশমিক ১ শতাংশ। বর্তমানে যাত্রী টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যাগেজ ব্যবস্থাপনা, উন্নত নিরাপত্তা স্ক্যানার এবং মুখ শনাক্তকরণ প্রযুক্তি স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্প এলাকায় দুই হাজারের বেশি কর্মী এবং ১৮৬টি নির্মাণ সরঞ্জাম দিনরাত কাজ করছে। ২০২৬ সালের ডিসেম্বর থেকে প্রাথমিক বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে অবকাঠামো নির্মাণ, প্রযুক্তি স্থাপন, জনবল নিয়োগ এবং পরিচালন পদ্ধতি প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে। ভিয়েতনাম এয়ারপোর্টস করপোরেশনের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নির্মাণকাজের অগ্রগতি উল্লেখযোগ্য।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত প্রথম ধাপে বিমানবন্দরটি প্রতিদিন ২০ থেকে ৩০টি ফ্লাইট পরিচালনার সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করবে। এ সময় যাত্রী টার্মিনালের পশ্চিম ও কেন্দ্রীয় অংশ ব্যবহৃত হবে। আগামী ২৪ ডিসেম্বর থেকে কার্গো টার্মিনালের একটি অংশ অভ্যন্তরীণ পণ্য পরিবহনের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহন শুরুর সম্ভাবনা রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট ছাড়া অন্যান্য আন্তর্জাতিক রুটের পণ্য পরিবহনও শুরু হতে পারে।

দ্বিতীয় ধাপে ২০২৭ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সবশেষে ২০২৭ সালের অক্টোবরে বিমানবন্দরটি পূর্ণ সক্ষমতায় পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এই স্থাপনাটি চালু হলে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের আকাশপথে যোগাযোগ ও পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর

আপডেট সময় : ১০:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬