ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা অতীতে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন এবং দেশের শত শত নাগরিকের মৃত্যুর জন্য দায়ী, তাদের কোনো ধরণের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ দেওয়া হবে না।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তির অপপ্রয়াস নতুন কিছু নয়। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তবে সরকার সতর্ক রয়েছে এবং এমন কোনো অপশক্তি বা পলাতক অপরাধীকে দেশে নৈরাজ্য তৈরির সুযোগ দেওয়া হবে না।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকার তার অবস্থানে অটল রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

সালাহউদ্দিন আহমদ আরও যোগ করেন, যারা দেশের জনগণকে হত্যার সঙ্গে জড়িত এবং যারা পালানোর পথ বেছে নিয়েছেন, তাদের কোনো অশুভ তৎপরতা বাংলাদেশে আর বরদাস্ত করা হবে না। সরকারের পক্ষ থেকে দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬