ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ কিশোরগঞ্জে ৩০০ খেলোয়াড়ের সঙ্গে ইউএনওর চায়ের আড্ডায় সাড়া সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ ও পোশাকশ্রমিকদের সংঘর্ষ জেফরি এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন দাবি ফরেনসিক বিশেষজ্ঞের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ব্রেক্সিটের ব্যর্থতা স্বীকার করে ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান বার্নহ্যাম ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার কার্চ সেতু ক্ষতিগ্রস্ত, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হচ্ছে সরকারের ঋণের বোঝা ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি

  • আপডেট সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 18
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩৮৪ জনের মৃত্যু হলো। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে দুই হাজার ২৪৯ জন রোগী ভর্তি হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩৮৪ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ৪০০ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৮ জন। রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন, খুলনা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের তালিকায় দুজন শিশুও অন্তর্ভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি

আপডেট সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬