ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১২:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 14
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু প্রতিরোধ এবং দেশকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে দেশবাসীর কাছে সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য সম্মিলিত প্রচেষ্টা জরুরি। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। শতভাগ সমাধান তাৎক্ষণিকভাবে সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর সব পদক্ষেপ নেওয়া হবে। ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি’—এই স্লোগান সামনে রেখে তিনি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।

যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর দেশ গড়তে প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন সম্ভব, এবার রাষ্ট্রকে পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তোলার পালা।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মোট তিন মাস চলমান থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করেন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬