ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিলে ‘সোশ্যাল বিজনেস ক্রিয়েশন প্রতিযোগিতা’র রিজিওনাল ফাইনালে চ্যাম্পিয়ন সর্বজয়া

  • আপডেট সময় : ০২:০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

কানাডার এইচইসি মন্ট্রিল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ‘সোশ্যাল বিজনেস ক্রিয়েশন প্রতিযোগিতা’র রিজিওনাল ফাইনাল বাংলাদেশ চ্যাপ্টার গতকাল (৩০ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে “সর্বজয়া” দল। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হল মাহফুজ ইসলাম ( টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ), মেঘলা আকতার মিতু ( ইংরেজী বিভাগ) ও মোঃ আশিক ইকবাল (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ)। এছাড়া প্রথম রানার আপ হয়েছে টিম ‘সতেজ’ এবং দলের দ্বিতীয় রানার আপ হয়েছে টিম ‘লাইফ সেভার’।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়িত প্রিফনতাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, ব্যাবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. ফখরে হোসেন প্রমুখ।
রিজিওনাল ফাইনাল প্রতিযোগিতায় ১০টি দল তাদের ব্যবসায়িক পরিকল্পনা কানাডা, মালয়েশিয়া ও ইরান থেকে আগত বিচারকদের সামনে তুলে ধরে। সেখান থেকে ৩টি দল চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ হাজার কানাডিয়ান ডলার, কানাডায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফাইনালে যোগদানের বিমান খরচ এবং ১৫ হাজার টাকা। এছাড়া ১ম রানার আপ পেয়েছে ১০ হাজার ও ২য় রানার আপ দল পেয়েছে ৫ হাজার টাকা।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বেনয়িত প্রিফনতাইন বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দারুণ ভূমিকা পালন করছে। এটি নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক আরো বৃদ্ধিপাবে বলে তিনি াাশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সোশ্যাল বিজনেস ক্রিয়েশন প্রতিযোগিতা’র বাংলাদেশ চ্যাপ্টারটি দ্বিতীয় বারের মতো আয়োজন করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ওয়াইএসবিসি। এতে সহযোগিতা করেছে সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম (এসবিএসএফ)।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিলে ‘সোশ্যাল বিজনেস ক্রিয়েশন প্রতিযোগিতা’র রিজিওনাল ফাইনালে চ্যাম্পিয়ন সর্বজয়া

আপডেট সময় : ০২:০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯