ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘অটিজম : বুঝতে হবে, সচেতন হোন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১২:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
  • / 250

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে “মানুষ হয়ে মানবতায় অবদান রাখুন” শ্লোগানকে প্রতিপাদ্য করে ‘অটিজম : বুঝতে হবে, সচেতন হোন’ শীর্ষক সেমিনারে নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আরিফুর রহমান রিপন সম্মপাদিত ‘অটিজম’ বিষয়ক বই এর মোড়ক উম্মোচন করছেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক, এমপি।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ডিআইইউ রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে “মানুষ হয়ে মানবতায় অবদান রাখুন” শ্লোগানকে প্রতিপাদ্য করে ‘অটিজম : বুঝতে হবে, সচেতন হোন’ শীর্ষক এক সেমিনার ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার এবং ডিআইইউ রোটার‌্যাক্ট ক্লাবের আহ্বায়ক দারা আব্দুস সাত্তার।

ডিআইইউ রোটার‌্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট হাসান শাহরিয়ার শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আরিফুর রহমান রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআইইউ রোটার‌্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন কবির পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক বলেন, অটিজমকে ভিন্ন চোখে দেখার কিছু নেই। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ অটিজমে আক্রান্ত ছিলেন। উদাহরণ হিসেবে তিনি বিজ্ঞানী স্টিফেন হকিং, আলবার্ট আইনস্টাইন, মোজার্ট, আইজ্যাক নিউটনসহ প্রমুখের নাম বলেন। নাহিম রাজ্জাক বলেন, এই মানুষগুলো বিখ্যাত হতে পেরেছিলেন, কারণ তাদের সমাজ, রাষ্ট্র ও পরিবার তাদের পাশে ছিল। অটিস্টিক ভেবে অবহেলা করেনি। আমরা যদি আমাদের চারপাশের অটিজম আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াই, যথাযথভাবে গুরুত্ব দিয়ে বড় করে তুলি, তবে তারাও পৃথিবী বিখ্যাত মানুষে পরিণত হবে।
বাংলাদেশে অটিজম বিষয়ে সচেতনতা বাড়ছে উল্লেখ করে নাহিম রাজ্জাক বলেন,  বিগত নয় বছরে সরকার অটিজম বিষয়ে অনেক কাজ করেছে। মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। এই সচেতনতার পেছনে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অনেক অবদান আছে বলে জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার বলেন, পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ অটিজমে আক্রান্ত। সারা পৃথিবীতেই এই বিশেষ ধরনের মানুষ রয়েছেন। সুতরাং এই মানুষদের ভিন্ন চোখে দেখার কিছু নেই।

অটিস্টিক শিশুদের যদি ছোটবেলা থেকেই সঠিক যত্নের সঙ্গে বড় করা হয় তবে তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এসময় তিনি সবাইকে অটিজম সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং তাদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন।
আলোচনা শেষে চারজন রোটার‌্যাক্ট সদস্যকে বেস্ট রোটার‌্যাক্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া অটিস্টিক শিশুরা নাচ, গান ও অভিনয় প্রদর্শন করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘অটিজম : বুঝতে হবে, সচেতন হোন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮