ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ

  • আপডেট সময় : ১১:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / 234

আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ফল-২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উৎফুল্ল শিক্ষার্থীবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল- ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ড্যাফোডিল স্মার্ট সিটি আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আজ ১৩ আগস্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, ট্রেজারার মমিনুল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ ইসমাইল জবিউল্লাহ ও রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের বিভাগীয় প্রধানরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় ১৮ শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি ২০০জন অভিভাবকও অংশগ্রহণ করেন।

সকাল থেকেই আনন্দমুখর পরিবেশে সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেয়া শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে বিচরণ করে। তাদের উল্লাসে ড্যাফোডিল স্মার্ট সিটির গ্রীন ক্যাম্পাস যেন আলোড়িত হয় এক নতুন রঙে, নতুনত্বের স্বাদে। ‘ওরিয়েন্টশন প্রোগ্রাম ফল-২০২২ অনুষ্ঠানে নবীনরা নেচে গেয়ে আনন্দমুখর পরিবেশে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা করেন।

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে আশা ও ভরসার জায়গা থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিকে আপনার সন্তানদের উচ্চ শিক্ষার জন্য পছন্দ করেছেন তা যথার্থ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে আমরা গ্রহণ করেছি। এই নতুনদের মানবিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা এখন আমাদের প্রধান গুরুত্বের বিষয়।

আয়োজনে শুরুতে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে নবীন শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিয়মাবলী সম্পর্কেও ধারণা প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণেই সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে চমৎকার এ আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ

আপডেট সময় : ১১:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২