ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১১১ শিক্ষার্থী পেল ডীন’স এওয়ার্ড

  • আপডেট সময় : ০৯:১১:০০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 232

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের চমৎকার একাডেমিক, কো-কারিকুলার, এক্সট্রা কারিকুলার পারফরম্যান্সের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত ডীন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের সাথে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড.এম লুৎফর রহমান, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম মাহাবুবুল হক মজুমদার ডীনবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইতিহাসে এই প্রথমবারের মতো শিক্ষার্থীদের চমৎকার একাডেমিক, কো-কারিকুলার, এক্সট্রা কারিকুলার পারফরম্যান্সের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডীন’স অ্যাওয়ার্ড চালু করেছে। ‘ডীনের লিস্ট উদযাপন অনুষ্ঠানের’ আওতায় বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগের মোট ১১১ জন শিক্ষার্থীকে আজ ০৫ জুন, ২০২৪ (বুধবার) ডীন’স এওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এওয়ার্ড উইনারদেও হাতে পুরস্কার তুলে দেন। বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য প্রফেসর ড.এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম মাহাবুবুল হক মজুমদার। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ বক্তব্য রাখেন। ডীন’স অ্যাওয়াড বিজযীরা হলেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদ থেকে ৫৫ জন, ব্যবসা ও উদ্যোক্তা অনুষদ থেকে ১৪ জন, প্রকৌশল অনুষদ থেকে ১৮ জন, জীবন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ থেকে ১৪ জন এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১০ জন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ সবুর খান বলেন, “বর্তমান সময়ের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে অনুষদের বিভাগগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশ ও সমাজের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রেখেছে। আমরা আশা করি শিক্ষার্থীরা আরও ভালো মানবিক ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে উঠবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে অবদান রাখবে।”

স্নাতকদের অভিনন্দন জানিয়ে ড. মোঃ সবুর খান বলেন, বিশ্ববিদ্যালয় আপনাকে পুরস্কৃত করার সময় শুধু আপনার একাডেমিক গুণাবলীই নয়, আপনার দৃষ্টিভঙ্গি, আচরণ, মানবিক নৈতিকতা, সহপাঠ্যক্রমিক এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের স্বীকৃতি দিয়েছে। আগামী দিনেও বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একইভাবে পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১১১ শিক্ষার্থী পেল ডীন’স এওয়ার্ড

আপডেট সময় : ০৯:১১:০০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪