ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৫ ও ১৬ নভেম্বর বাংলাদেশে পালিত হবে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৭

  • আপডেট সময় : ১০:৪০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০১৭। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ- ২০১৭ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল।

আজ সোমবার (৩০ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, দেশের প্রতিভাবান তরুণদের মাঝে ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা সম্মেলনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের বিস্তারিত তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার ও গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের কান্ট্রি ডিরেক্টর সোহায়েল চৌধুরী। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার, সফটওয়্যার বিভাগের প্রধান তৌহিদ ভুইয়া, চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের প্রতিনিধি প্রমি নাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার বলেন, কলোনিয়াল যুগ থেকেই আমাদের মাথার মধ্যে চাকরি করার ধারনা পাকাপোক্ত হয়ে অছে।

এ ধারা ভাঙতে হবে। কারণ একটি দেশ শুধু চাকরিজীবী দিয়ে উন্নতি করতে পারে না। দেশের সামগ্রিক উন্নতির জন্য প্রচুর উদ্যোক্তা প্রয়োজন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রথম ও একমাত্র ‘এন্ট্রাপ্রেনারশিপ’ বিভাগ চালু করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন সেই উদ্যোগেরই অংশ বলে মন্তব্য করেন অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার।  তিনি বলেন, বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন আমাদের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার ইচ্ছাকে জাগ্রত করবে বলে আশা করা যায়।

গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের কান্ট্রি ডিরেক্টর সোহায়েল চৌধুরী বলেন, পৃথিবীর ১৭০টি দেশে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালিত হবে। বাংলাদেশে উদ্যোক্তা সপ্তাহ উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ রয়েছে।  উদ্যোক্তা উন্নয়নে এটি বিরাট প্রশংসনীয় এক উদ্যোগ।

সোহায়েল চৌধুরী আরও বলেন, বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করতে হলে প্রবীণ উদ্যোক্তা, সরকার ও রাজনীতিবীদদের এগিয়ে আসতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ দেশে উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি হবে।

ক্যাপশনঃ বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ- ২০১৭ উপলক্ষ্যে আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৫ ও ১৬ নভেম্বর বাংলাদেশে পালিত হবে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৭

আপডেট সময় : ১০:৪০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭