ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও সিরডাপের মধ্যে ‘সৌর প্যানেল ড্রায়ার নির্মাণ’ বিষয়ক চুক্তিপত্র স্বাক্ষরিত

  • আপডেট সময় : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (সিরডাপ) এর মধ্যে ‘সৌর প্যানেল ড্রায়ার নির্মাণ’ বিষয়ক এক চুক্তিপত্র গত ২৩ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে স্বাক্ষরিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক ও সিরডাপের মহাপরিচালক তেভিতা জি. বোসেইওয়াকা তেগিনাভুলাও চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, কোষাধক্ষ হামিদুল হক খান, অ্যালাইড হেলথ সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মোস্তাফা, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. ফখরে হোসেন, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. বেলাল হোসেন প্রমুখ।

চুক্তিপত্র অনুযায়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগ ও সিরডাপের যৌথ উদ্যোগে সৌর প্যানেল ড্রায়ার নির্মাণ করা হবে। এর ফলে পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষা লাভের পাশাপাশি খাদ্য উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন কৌশল, গ্রাম পর্যায়ে খাদ্য উৎপাদন বিষয়ক উদ্যোক্তা তৈরি করা ইত্যাদি কাজ আয়ত্ত্ব করতে পারবে।

সৌর প্যানেল ড্রায়ার নির্মাণ প্রকল্পটি ফিলিপাইনের সেন্টার ফর পোস্ট হার্ভেস্ট ডেভলপমেন্ট অ্যান্ড ম্যাকানাইজেশন ও সেন্ট্রাল লুজন স্টেট ইউনিভার্সিটির কৃষি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রকল্পটি বাস্তবায়ন করবেন পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং সহকারী অধ্যাপক এ.কে.এম সারোয়ার ইনাম।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (সিরডাপ) এর মধ্যে ‘সৌর প্যানেল ড্রায়ার নির্মাণ’ বিষয়ক এক চুক্তিপত্র বিনিময় করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক ও সিরডাপের মহাপরিচালক তেভিতা জি. বোসেইওয়াকা তেগিনাভুলাও। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও সিরডাপের মধ্যে ‘সৌর প্যানেল ড্রায়ার নির্মাণ’ বিষয়ক চুক্তিপত্র স্বাক্ষরিত

আপডেট সময় : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭