ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ১ম আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক উৎসব বাংলাদেশ-২০১৭ শুরু

  • আপডেট সময় : ০৪:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১ম আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক উৎসব বাংলাদেশ-২০১৭।

আজ বুধবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুবুল হক মজুমদার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, দি একেএস খান সেন্টার অব এক্সিলেন্সির হেড অব হসপিটালিটি জাহাঙ্গীর আলম,  ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ট্যুজিম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক মোঃ মকবুল হোসেন, হাবিবুল্লাহ বাহার কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হোসনে আরা আলম এবং দি একেএস খান সেন্টার অব এক্সিলেন্সির কর্পোরেট এক্সিকিউটিভ প্রধান ড্যানিয়েল চন্দন গোমেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মাহাবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ এবং প্রধান আয়োজক এম এ নাহিয়ান।

দুই দিনের উৎসবে থাকছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা ও সেমিনার, লাইভ রান্না প্রদর্শনী, প্রতিযোগিতা ও টক শো, প্রকল্প প্রদর্শনী, ব্যবসায় ধারনা ও সমাধান, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

‘পর্যটন দিবসকে গুরুত্ব দিন’ শ্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হওয়া দুই দিনের এই উৎসবে দেশের ২০টি বিশ্ববিদ্যালয় থেকে ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
উৎসবটি যৌথভাবে আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (এফওএইচটিইএম)। আর প্রধান পৃষ্ঠপোষক দি একেএস খান সেন্টার অব এক্সিলেন্স।

ক্যাপশনঃ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১ম আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক উৎসব বাংলাদেশ-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুবুল হক মজুমদারসহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ১ম আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক উৎসব বাংলাদেশ-২০১৭ শুরু

আপডেট সময় : ০৪:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭